ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

আজ বিশ্ব শিক্ষক দিবস: সম্মান ও অধিকার নিশ্চিতের আহ্বান শিক্ষকদের

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ অক্টোবর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ণ

Link Copied!

প্রতি বছরের মতো এবারও ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদ্‌যাপিত হচ্ছে বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশে। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ রোববার বিশ্বজুড়ে পালিত হচ্ছে এই দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে যথাযথ মর্যাদায়।

তবে এ বছর বাংলাদেশে দিবসটি এমন সময়ে পালিত হচ্ছে, যখন বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা আর্থিক ও পেশাগত মর্যাদা বৃদ্ধির দাবিতে নানা কর্মসূচি ও আন্দোলন করছেন।

এ বছর বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য-‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ (The teachers we need for the education we want: The global imperative to reverse the teacher shortage)।

দিবসটি উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সিআর আবরার)।

এর আগে শনিবার দিবসটি উপলক্ষে রাজধানীর মগবাজারে দৈনিক শিক্ষা ডটকম পত্রিকার সম্মেলনকক্ষে বাংলাদেশ কলেজশিক্ষক সমিতি (বাকশিস) ও অধ্যক্ষ পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, “আদর্শ শিক্ষকেরা সমাজের শ্রেষ্ঠ সন্তান। তাঁদের প্রাপ্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।”

অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য দেন অধ্যক্ষ পরিষদের সভাপতি মোহাম্মদ মাযহারুল হান্নান। সভায় সভাপতিত্ব করেন কলেজশিক্ষক সমিতির সভাপতি ইসহাক হোসেন।

আলোচকরা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পেশাগত উন্নয়ন, আর্থিক স্থিতি ও সামাজিক মর্যাদা বৃদ্ধির বিকল্প নেই। শিক্ষকেরা শুধু পাঠদান করেন না-তাঁরাই আগামী প্রজন্ম গড়ার ভিত্তি, তাই তাঁদের সম্মান ও ন্যায্য দাবি আদায়ে সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি